মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলেমদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamalআওয়ার ইসলাম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডিস্থ বাসভবনে গতকাল মঙ্গলবার বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ওলামা প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাতীয় শিক্ষানীতি, শিক্ষা আইন ও জঙ্গিবাদ প্রতিহতকরণ নিয়ে ওলামায়েকেরামের মতবিনিময় হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গিবাদ মোকাবেলায় আলেমগণকে সরকারের সহযোগিতা করার আহ্বান জানান।

বৈঠকে উপস্থিত ওলামায়ে কেরাম দেশের কোনো কওমী মাদরাসা ও আলেম জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত নয় বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন। এছাড়া ওলামা প্রতিনিধিদের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জাতীয় শিক্ষানীতি ও শিক্ষা আইনের আপত্তিকর ধারাগুলো সংশোধন, দেশের বিভিন্ন এলাকায় জঙ্গিবাদসহ নানা মিথ্যা অভিযোগে ওলামাদের হয়রানি বন্ধকরণ এবং কওমী মাদরাসা নিবন্ধনের বাধ্যবাধকতা বাতিলের দাবিও জানানো হয়।

বেফাকের মহাসচিব আল্লামা আবদুল জব্বার জাহানাবাদীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা মাহফুজুল হক, ড. মাওলানা মোশতাক আহমদ, মুফতি আবুল বাশার নোমানী, মুফতি আবু হানিফ কাসেমী ও মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ