শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

বন্যার্ত ৭০০ পরিবারকে ত্রাণ দেবে আসহাবে কাহাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ashabe_kahaf

আওয়ার ইসলাম: আগামী কাল ১২ আগস্ট জামালপুরের কালির চরে বন্যার্ত ৭০০ পরিবারকে ত্রাণ দেবে কওমি পড়ুয়া তরুণ আলেমদের ফেসবুক গ্রুপ আসহাবে কাহাফ। স্থানীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতিতে ত্রাণ বিরতণ করা হবে।

এর আগে তরুণদের এই গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করে।

৮৮ এর পর এবারের বন্যা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। দেশের প্রায় ১৫টি জেলা এখনো পানিবন্দি। নদী ভাঙনে হারিয়ে গেছে অসংখ্য বাড়ি ঘর এবং শিক্ষা প্রতিষ্ঠান। এ পরিস্থিতিকে সামনে রেখে মানবতার টানে ত্রাণ সংগ্রহে নেমে পড়ে আসহাবে কাহাফ।

বিনির্মাণ এবং পথকলি নামের আরো দুটি সংগঠন ত্রাণের অর্থ সংগ্রহে ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, আজ বিকাল ৪ টায় ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেবে তরুণদের এ গ্রুপ। শুক্রবার সকালে জামালপুর জেলার ইসলামপুরের কালির চরে ত্রাণ বিতরণ করবে তারা।

এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে, আওয়ার ইসলাম ২৪ ডটকম এবং দৈনিক আলোকিত বাংলাদেশ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ