রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গুলশান হামলার আরেকজন চিহ্নিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

marjanআওয়ার ইসলাম: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মূল দায়িত্বে থাকা আরেক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার সাংগঠনিক নাম মারজান। শুক্রবার সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।

তিনি জানান, গুলশান হামলার ঘটনায় অন্যতম মাস্টারমাইন্ডকে চিহ্নিত করা হয়েছে। তার সাংগঠনিক নাম মারজান। তার ছবি পাওয়া গেছে। নিজের ফেসবুকে মারজান গুলশান হামলার ছবি আপলোড করেছিল।

মনিরুল ইসলাম জানান, গোপন টেক্সট বা আপসের মাধ্যমে গুলশান হামলার ছবি মারজানের কাছে পাঠানো হয়েছিল। সে তা ওপেন করেছিল। পুলিশ এক জঙ্গির মোবাইল থেকে তা উদ্ধার করেছে।

মারজানের বিষয়ে পুলিশ জানিয়েছ, তিনি শিক্ষিত, তামিমের পরের সারির নেতা তিনি। তবে তার আসল নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলার মূলহোতা আবু ইব্রাহিম আল হানিফ তামিম চৌধুরী ও মেজর (চাকরিচ্যুত) সৈয়দ মোহাম্মদ জিয়াউল হকের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকাতেই আছেন।

তিনি জানান, ওই তিনজনকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারা শিগগিরই ধরা পড়বেন বলে আশাপ্রকাশ করেন ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। -কালেরকণ্ঠ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ