সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সরাইলে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

greftarআমিনুল ইসলাম হুসাইনী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকা থেকে মোবারক হোসেন (২৬) নামে এক ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছেন পুলিশ।

গতকাল বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত মোবারকের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১২টার দিকে ওই এলাকায় ১০-১২ জন ডাকাত যানবাহনে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে
মোবারককে আটক করে। পুলিশ তাঁর কাছ থেকে একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুটি ছোরা, দুটি বল্লম ও দুটি দা উদ্ধার করা হয়।

সরাইল থানার ওসি রুপক কুমার সাহা "আওয়ার ইসলাম২৪ডটকম"কে বলেন,
মোবারকের বিরুদ্ধে সরাইল ও সদর থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ