বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মহেশপুরে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

BSFখালিদ হাসান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর বিওপি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাকিম আকাশ (২৮) নামে এক গরু ব্যবসায়ী আহত হয়েছে।

সোমবার রাত দেড়টার টার দিকে এ ঘটনা ঘটে।

আহত হাকিম আকাশ মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামের নুরু হকের ছেলে।

ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার রাত দেড়টার টার দিকে শ্রীনাথ বিওপি সীমান্তে ৪/৫ জনের একটি দল গরু আনতে গেলে ভারতের সুটিপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এ সময় হাকিম আকাশ পেটে গুলিবিদ্ধ হয়। সঙ্গে থাকা অন্য সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ