বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চরমোনাই কামিল মাদরাসায় এবারও শতভাগ পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Charmonai copyআওয়ার ইসলাম: এ বছর জাতীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) মধ্যে প্রথমস্থান অধিকারী হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক ও সনদপ্রাপ্ত চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসায় ২০১৬ইং সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় শতভাগ পাস করে ঈর্ষণীয় ফলাফল করেছে।

এ বছর আলিম পরীক্ষায় ১৭৭জন ছাত্র অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে অ + = ২৩জন, অ = ৭৮জন, অ- =৬২জন ও ই =১২জন, ঈ= ২জন । বাংলাদেশের শীর্ষস্থানীয় মাদরাসাগুলোর মধ্যে চরমোনাই মাদরাসা বরাবরই ঈর্ষণীয় ফলাফল করে আসছে।

এই ফলাফলের জন্য ঐতিহ্যবাহী চরমোনাই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী আল্লাহ রব্বুল আলামীনের শুকরিয়া আদায় এবং মাদরাসার সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গভর্নিং বডি ও অভিভাবকগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অধ্যক্ষ সাহেব আল্লাহ রব্বুল আলামীনের দরবারে মাদরাসার উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ