সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

রেডিও'র তেলাওয়াত শুনে জন্মান্ধ শিশুর কুরআন মুখস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tahir

এম রবিউল্লাহ: আওয়ার ইসলাম

হোসাইন মোহাম্মদ তাহির জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। তার বয়স ৫ বছর। রেডিও শোনে শোনে তাহির পুরো কুরআন মুখস্ত করেছেন। মিয়ানমারের এই শিশু বাবার সঙ্গে জেদ্দা থাকেন। ছেলে জন্মান্ধ হওয়ায় বাবা তাকে একটি রেডিও কিনে দিয়েছেন।

তাহিরের বাবা বলেন, তাহিরের জন্য একটি ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট করে দিয়েছি। ৭ দিনে ২৪ ঘন্টা কুরআন পাঠের সম্প্রচার হয় এমন একটি রেডিও স্টেশন সব সময় শোনা যায়। এর মাধ্যমে আমার সন্তান রেডিও শুনতে অভ্যস্ত হয়।

আমি কখনো মনে করিনি আমার ছেলে তাহির রেডিওর মাধ্যমে উপকৃত হবে। সে যে রেডিও শোনে শোনে পবিত্র গ্রন্থ কুরআন মুখস্ত করতে পারে আমার ধারণা ও উপলদ্ধিও ছিল না।

বাবা বলেন, তাহির একদিন তাকে জেদ্দা থেকে মক্কা নিয়ে যেতে বলে। তবে শর্ত দেওয়া হয় তাকে যেন মহানবীর মসজিদে নিয়ে যাওয়া হয়।

পবিত্র মসজিদে প্রবেশ করেই সুরা বাকারার একটি অংশ পাঠ করতে থাকে তাহির। সন্তানের এমন কর্ম দেথে মুগ্ধ হোন বাবা।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ