বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রেম ভালোবাসা কি প্রদর্শনের বিষয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1934984_10205851619516593_2079730133166530955_n (1) copyসোহেল নওরোজ : প্রেম বা ভালোবাসা- আমরা যাই বলি না কেন, ক্রমেই যেন প্রদর্শনের বিষয় হয়ে উঠছে! আমি কতটা ভালোবাসি- এটা মানুষের সামনে কীভাবে প্রদর্শন করা যায়, তার একটা নীরব (বুঝুন সরব) প্রতিযোগিতা প্রায়ই লক্ষ্য করি। সভ্যতা-ভব্যতা না জানলে যা হয়। কিংবা মনের চেয়ে শরীরের সংস্রব বেড়ে গেলে যেমনটা হয়। আমরা লজ্জায় চোখ তুলতে না পারলেও তাদের কিছু আসে যায় না। হোক সে সম্পর্ক প্রণয় বা পরিণতির, তাই বলে ন্যূনতম লজ্জাবোধটুকু থাকবে না। কোনটা কোথায় করা উচিৎ বুঝবে না? অস্বীকার করছি না, এটা তাদের স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতা চর্চার সীমানা থাকবে না?

লুকিয়ে প্রেমপত্র লেখার সময় শেষ। মুঠোফোন মুঠোর মধ্যে এনে দিয়েছে আবেগ-অনুভূতিকে। দেদারসে প্রচারণা-প্রতারণা চলছে এর মাধ্যমে। তবে প্রযুক্তির এই মাধ্যমটিকে দোষ দিয়ে নিজেদের দায় আড়াল করতে চাই না। মাঝেমধ্যে তাজ্জব বনে যাই। পাবলিক প্লেসে, শিশু-কিশোর-মুরুব্বীদের চোখের সামনে প্রেমিক যুগলের আচরণে। চারপাশের মন্তব্য তাদের কান অবধি পৌঁছে না, নয়তো তারা তাদের চারপাশের কাউকে দেখতে পায় না। আগে বাংলা সিনেমায় ‘লাজ-লজ্জার মাথা খেয়েছিস’ ডায়ালগ শুনতে পেতাম। মাথা কীভাবে খায় পরিচালক দেখাতো না। এখন প্রায়ই দেখি। পরিচালকের দরকার পড়ে না।

আমি বর্তমানের চেয়ে আগামী নিয়ে বেশি শঙ্কিত। যদি এসব সম্পর্ক পরিণতিতে গড়ায়, তবে কতদিন টিকবে? ঘরের ভেতরের বোঝাপড়া কি ঠিক থাকবে? যদি ঠিক থাকে, তবে এদের সন্তানদের এরা কী শেখাবে? আমরা বড়জোর পাবলিক প্লেসে ধূমপান না করার অনুরোধ করতে পারি, কিন্তু প্রেমর মোড়কে বেহায়াপনা আর আদিখ্যেতা প্রদর্শনে বারণ করবো কীভাবে? সে অধিকার আমার বা আপনার নেই। ভঙ্গুর আর আত্মমগ্ন পরিবার পরিমিতবোধের শিক্ষা দেয় না। আফসোস! আমরা কোথায় যাচ্ছি? কোন দিকে চলছি?

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ