সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

ফার্স্ট সিকিউরিটি’র সবুজ উপকূল কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার মধ্য উপকূলের দ্বীপ জেলা ভোলা সদরের মেঘনা তীরের প্রান্তিক স্কুল টবগী মাধ্যমিক বিদ্যালয়ে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের ৯০০ এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল রচনা, চিঠি ও দেয়াল পত্রিকা প্রতিযোগিতা, আলোচনা সভা, গাছের চারা রোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সবুজ উপকূল ২০১৬ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক আবদুল মমিন টুলু।

Tobgi School & FSIBL

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার প্রাণ গোপাল দে, জেলা শিক্ষা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভোলা শাখার ব্যবস্থাপক মো. মনজুরুল আহসান, ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি আহাদ চৌধুরী তুহিন, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, কাছিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আমীর হোসেন, নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এইচ এম মইনুল হক শিপু প্রমুখ।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচিতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল একুশে টেলিভিশন, দৈনিক ইত্তেফাক, ফিনান্সিয়াল এক্সপ্রেস, রেডিও ভূমি ও বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডটকম। আইটি পার্টনার ছিল আইটি প্রতিষ্ঠান ডটসিলিকন। আয়োজনে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টট্রাস্ট ও স্কুল পড়ুয়াদের লেখালেখির সংগঠন আলোকযাত্রা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ