সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

ভারতীয় দুই কিশোরকে ট্রাভেল পারমিটে হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

&&জেলা প্রতিনিধি : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দুই ভারতীয় কিশোরকে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক বছর আগে বাংলাদেশ পুলিশ তাদের আটক করেছিল। এই প্রথম বাংলাদেশ থেকে ট্রাভেল পারমিটে কোন ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার দুপুর ১ টার দিকে কিশোরদের ইমিগ্রেশনের কার্যাদিশেষে ভারতীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ফেরত যাওয়া কিশোরেরা হলো- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার শালুয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম(১৬) ও একই এলাকার খিতিশ বিশ্বাসের ছেলে অপরুপ বিশ্বাস(১৭)।
এসম সময় উপস্থিত ছিলেন,ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের ফাস্ট সেক্রেটারি শ্রী রমা কানতো গোপ্তা,সেকেন্ড সেক্রেটারি মানস মৃতি,জেলা সহকারী পুলিশ সুপার(এএসপি) ভাস্কর সাহা।

এনজিও সংস্থা যশোর রাইটস এর নির্বাহী পরিচালক বিনয় কৃষনো মল্লিক জানান, ওই দুই কিশোর সীমান্ত পথে পালিয়ে বাংলাদেশে আসে। এরপর খুলনা সোনাডাঙ্গা পুলিশ তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে আদালতে পাঠায়। পরবর্তীতে তাদের ঠাই হয় যশোরের পলিরহাট কিশোর উন্নয়ন সংশোধনাগারে। পরে দুই দেশের স্বরাস্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিট আইনে তারা ভারতে ফেরত যায়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ