সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

ডিজিটাল আইনের খসড়ায় ইসলামকে খাটো করা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir-chormonai-446x250

আওয়ার ইসলাম : ডিজিটাল আইনের খসড়ায় আল্লাহ ও রাসুলকে অবমাননার দায়ে যে লঘু শাস্তির বিধানটি রাখা হয়েছে তা মূলত ইসলামকে খাটো করা হয়েছে। এতে করে দেশের ৯২ ভাগ মুসলমান স্তম্ভিত ও ব্যথিত। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তির বিষয়ে যে ডিজিটাল আইন হয়েছে, রাসূল সা. ও ইসলাম নিয়ে কটূক্তির বিষয়ে অনুরুপ আইন করলে নাস্তিক, ব্লগার ও ইসলামবিরোধীরা কটূক্তির সাহস পেত না।

মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে একথা বলেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কটুক্তির জন্য যাবৎজীবন কারাদন্ড ও ১ কোটি টাকা জরিমানার আইনের খসড়া অনুমোদন করা হলেও আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সা. এবং আল্লাহ পাকের একমাত্র মনোনীত জীবন বিধান ইসলাম নিয়ে কটূক্তির বিষয়ে সর্বোচ্চ শাস্তির বিধান পাশ না করে লঘু শাস্তির বিধান করায় নবী-রাসূল সা. কুরআন-হাদিসের দুশমনরাই বেশি লাভবান হবে।

তিনি বলেন, আমি সরকারকে অনুরোধ করব আল্লাহ, রাসূল, কুরআন-হাদীস এবং ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির আইন পাশ করে ইসলামের সম্মান রক্ষায় কার্যকরি ব্যবস্থা গ্রহণ করুন। তা না হলে ঈমানদার জনতা ফুঁসে উঠবে।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ