শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

হাজারো গুণ পেয়ারার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pearaআবিদ আনজুম: আওয়ার ইসলাম

সুস্বাদু দেশি ফল হিসেবে পেয়ারার অনেক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে গাছ-পাকা, কিংবা আধা-পাকা পেয়ারা হলে তো কথাই নেই। কিন্তু শুধু স্বাদ নয়, পেয়ারার রয়েছে আরো অনেক গুণ।

সকলের কাছেই পেয়ারা বেশ মজাদার ও সুস্বাদু ফল। সে কাঁচাই হোক বা পাকা। পছন্দের হলেও প্রতিদিন পেয়ারা খাওয়ার রেওয়াজ খুবই কম।

কিন্তু আপনি জানেন কি, প্রতিদিন মাত্র ১টি পেয়ারা আপনার নানা ধরনের শারীরিক সমস্যা খুব সহজেই দূর করে দিতে পারে? বলছে বিভিন্ন দেশে হওয়া একাধিক গবেষণা। জেনে নিন তুলনামূলক সস্তার ফল পেয়ারা দিনে মাত্র ১টি খেলেই কী কী অসাধারণ সুফল পাওয়া যায়।

১টা-মাত্র-পেয়ারা-বদলে-দিতে-পারে-আপনার-জীবন

১) চুল পড়া রোধ করেপেয়ারার ভিটামিন সি চুল পড়া রোধে বিশেষভাবে কার্যকরী। এছাড়াও প্রতিদিন মাত্র ১টি পেয়ারা খেলে নতুন চুল গজাতেও সহায়তা করে।

২) ত্বকের নানা সমস্যা দূর করেপেয়ারার প্রায় ৮১% জল। সুতরাং পেয়ারা খেলে দেহ জলশূন্যতার হাত থেকে রক্ষা পায়, ত্বক সুস্থ থাকে। পেয়ারার ভিটামিন সি ত্বকের কোলাজেন টিস্যুর সুরক্ষাতেও কাজ করে। এছাড়া পেয়ারার ভিটামিন এ, বি, সি, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে।

৩) মস্তিস্কের সুরক্ষা করেপেয়ারা আমাদের মস্তিষ্ক সুরক্ষায় কাজ করে। পেয়ারার ভিটামিন মস্তিস্কের নার্ভ রিলাক্স করতে সহায়তা করে। এতে মস্তিস্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

৪) নার্ভ ও মাংসপেশি শিথিল করেপেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যা অনেক কঠিন পরিশ্রমের পরেও মাংসপেশি শিথিল রাখতে সহায়তা করে। এছাড়াও নার্ভ রিলাক্স করে।৫) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখেপেয়ারার পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখে।

৫) দৃষ্টিশক্তি উন্নত করেপেয়ারায় রয়েছে ভিটামিন এ। দিনে ১টি পেয়ারা খেলেও দৃষ্টিশক্তির উন্নতি সম্ভব।

৭) ওজন কমায়পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এতে হজমের সমস্যার সমাধান হয়। পেয়ারা রক্তের চিনির মাত্রা কমাতেও বিশেষভাবে কার্যকরী।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ