সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

আইসিসিতে ইসলামী ব্যাংকের অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iccআওয়ার ইসলাম: ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সেবা ও প্রশিক্ষণ কার্যক্রমে দক্ষতা বাড়াতে ৫০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান ও ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আইসিসি’র এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি আ স ম কাসেম ও রাশেদ মাকসুদ খান, বিকেএমইএ’র সাবেক সভাপতি মো. ফজলুল হক, আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, আবদুস সাদেক ভুঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন, আবু রেজা মো. ইয়াহিয়া ও কেএম মনিরুল আলম আল-মামুন প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ