শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

পুরুষের জুতা ধোয়া পানি খায় যে নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jutaআওয়ার ইসলাম: বিশ্বে নারী অধিকার এত এগিয়েছে এই নারীরা হয়তো জানেনই না। কারণ তারা এখনো পুরুষের জুতা ধোয়া পানি খায় সুখ পাওয়ার আশায়। ভারতের দক্ষিণ রাজস্থানের ভিলওয়ারা গ্রামের মেয়েরা করে থাকে কাজটি।

এই গ্রামে আছে বাংকায়া মাতার মন্দির। এই মন্দিরে গেলেই দেখা যাবে পুরুষের জুতা মুখে নিয়ে পানি খাচ্ছেন মেয়েরা। এই মন্দিরে এটি খুব সাধারণ দৃশ্য। এখানে মেয়েরা আসেন তাদের অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার আশায়। আর সেই মুক্তির জন্যই তারা এমনসব রীতি মানেন যা দেখার জন্যও অত্যন্ত খারাপ।

শুধু জুতা ধোয়া পানি খাওয়াই নয়, তার আগে মাইলের পর মাইল সেই জুতা মাথায় করে হেঁটে মন্দিরে আসতে হয়। এর পরে প্রায় ২০০টি সিঁড়ি দিয়ে নামতে হয় মন্দির সংলগ্ন পুকুরে। এর পরে জুতা ধুয়ে পানি খাওয়ার পালা। সেখানেই শেষ নয়। এর পরে ফের জুতা মুখে ও মাথায় করে নিয়ে বাড়ি ফেরা। সব কিছুই নাকি অশুভ শক্তির থেকে মুক্তি পাওয়ার আশায়।

সূত্র: এবেলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ