শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা

ইমামগণই পারেন পাড়া মহল্লাকে জঙ্গি মুক্ত করতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imam-silhetজাহেদ আহমদ জেহিন; সিলেট

সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদ বলেছেন, ইসলাম বিশ্বময় প্রচার হয়েছে সুন্দর ও আদর্শের মাধ্যমে। মুসলিম নামধারী কতিপয় বিভ্রান্ত, পথহারা যুবকদের দিয়ে ইসলামের বদনাম রটানো হচ্চে। বাংলাদেশ এখন পুর্বের তুলনায় অনেক উন্নত, এ উন্নতি অগ্রগতি কে রোধ করতে ইহুদিবাদী চক্র আইএস ও মোসাদের মাধ্যমে মুসলিম তরুণ দেরকে ক্রীড়নক বানিয়ে বিভিন্ন দেশে জঙ্গি হামলা চালাচ্চে। মানুষের মধ্যে ভালবাসার বিস্তার ঘটিয়ে ইমামগণই পারেন নিজ নিজ পাড়া মহল্লা কে জঙ্গি মুক্ত করতে।

৪ আগস্ট বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে ‘সন্ত্রাস উগ্রবাদ ও চরমপন্থি নির্মুলে সকল নাগরিক এর দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক সেমিনারে প্রধান অথিতি র বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এহসান উদ্দিনের পরিচালনায় বিশেষ অথিতি র বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারি পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিস্ট দর্শন বিশ্লেষক ও কবি মাওলানা মুসা আল হাফিজ| এছাড়া ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা মহানগর ওবিভিন্ন উপজেলা দায়িত্বশীল গণ বক্তব্য প্রদান করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ