মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

রোববার এরদোগান-ওবামা বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

893234746084882931458635686913আওয়ার ইসলাম : হোয়াইট হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ সপ্তাহেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে সাক্ষাৎ করবেন। যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘোষণা দেয়া হল।

চীনে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনের পূর্বে রবিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ওবামার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা চলমান সিরিয়া পরিস্থিতি, অভ্যুত্থান পরবর্তী তুরস্কের সাথে সম্পর্ক, আইএসের বিরুদ্ধে যুদ্ধ এবং সিরিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এরদোগানের সাথে আলোচনা করবেন’।

গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর ওবামা ও এরদোগানের মধ্যে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ