সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

উজবেকিস্থানের ফেরাউনের অন্তর্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1024x1024 vcopy

আওয়ার ইসলাম : নিপীড়নের জন্য 'উজবেকিস্থানের ফেরাউন' খেতাবপ্রাপ্ত স্বৈরাচারী শাসক ইসলাম করিমভ মারা গেছেন। সাবেক এই কেজিবি কর্মকর্তা দীর্ঘ সাতাশ বছর ধরে তিনি মুসলিম প্রধান উজবেকিস্থানের একনায়ক ছিলেন।

ইসলাম করিমভ শাসনকালে দেশের সাধারণ মানুষ বিশেষ করে ইসলামী অনুশাসনের প্রতি অনুরক্ত মানুষদের উপর অমানুষিক নির্যাতনের জন্য খ্যাত ছিলেন।দীর্ঘ সাতাশ বছরে হাজার হাজার ইসলামপন্থিকে হত্যা, গুম, নির্যাতন, দেশত্যাগে বাধ্য করেছিলেন করিমভ। ১৯৯০ সালে সাবেক সোভিয়েত রাশিয়া থেকে স্বাধীন হওয়ার পর থেকেই সাবেক এই কেজিবি কর্মকর্তা উজবেকিস্থান শাসন করে আসছেন।

তার আমলে কোন বিরোধী দলকেই দাঁড়াতে দেয়া হয়নি । এমনকি একদিনেই পাচ হাজারের মত বিরোধী কর্মীকে গুলি করে হত্যা করার ঘটনাও ঘটিয়েছে এই কুখ্যাত স্বৈরশাসক ।

করিমভকে রাষ্ট্রীয়ভাবে এখনো মৃত ঘোষণা করা হয়নি। তারপর কে দেশটির হাল ধরবেন, সেটি নিয়ে দ্বন্দ্বের কারনেই মূলত মৃত্য ঘোষণা দেরি করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ