সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

নিষিদ্ধ বইয়ের তালিকা প্রকাশ করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufti-foyjullahআওয়ার ইসলাম: জিহাদি বই উদ্ধারের নাটক না সাজিয়ে নিষিদ্ধ বইয়ের তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজত নেতা মুফতি ফয়জুল্লাহ। শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি এমন আহ্বান জানান।

মুফতি ফয়জুল্লাহ লিখেছেন, দেশকে ইসলাম শূন্য করার গভীর চক্রান্ত চলছে। এক দিকে সন্ত্রাসবাদী চক্র নিরীহ-নিরপরাধ মানুষ খুন করছে। অন্যদিকে এই পঁচা ইস্যুকে হাতিয়ার বানিয়ে জিহাদি বই উদ্ধারের নাটক সাজিয়ে নির্বিচারে নিরীহ আলেম-ওলামাদের হয়রানি করা হচ্ছে।’

জিহাদ আর সন্ত্রাস এক নয় উল্লেখ করে তিনি লিখেন, দুটি বিষয় ভিন্ন ভিন্ন জগতের, ভিন্ন ধারা ও নীতির। এ দুয়ের মধ্যে আসমান-জমিনের পার্থক্য। সব অমানবিকতা, জুলুম ও সন্ত্রাস নির্মূল করে ‘আল্লাহ নির্দেশিত জিহাদ’। অমানবিকিতা, নৈরাজ্য ও ফেতনা সৃষ্টি করে ‘শয়তানী সন্ত্রাস’।

তিনি লিখেন, অবিলম্বে নিষিদ্ধ বইয়ের তালিকা প্রকাশ করুন। ‘জিহাদি’ বই বলে গ্রেফতার বাণিজ্য বন্ধ করুন। জনজীবন বিপন্নকারী সন্ত্রাসবাদ নির্মূল করুন। এসব অপকর্মের দায়ভার আলেম-ওলামা ও মাদরাসা ছাত্রদের উপরে চাপিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা বন্ধ করুন।

আরআর