শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হজ ও কুরবানিতে ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unus ahmadআওয়ার ইসলাম: পবিত্র হজ নিয়েও অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানিয়েছেন  মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

সংগঠনের পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, এ বছর আল্লাহর মেহমান হাজিদের সীমাহীন কষ্ট পোহাতে হয়েছে। হজের প্রতিটি ক্ষেত্রে যেমন নিবন্ধন, বাড়ি ভাড়া, ভিসা, টিকেট ও ফ্লাইটে ওঠা পর্যন্ত অধিকাংশ হজযাত্রীকে এত অনিশ্চয়তা ভোগান্তি হয়রানি সহ্য করতে হয়েছে যার নজির বিশ্বের কোথাও নেই। এ বিষয়ে অনেকেই মনে করছেন, একশ্রেণির নাস্তিক মহান ইসলাম ও মুসলমানদের পবিত্র ইবাদত হজের প্রতি সাধারণ মানুষকে বিষিয়ে তুলতেই কৌশলে প্রতিটি জায়গায় ইচ্ছাকৃতভাবে বিপত্তি সৃষ্টি করেছে; যেন মানুষ পবিত্র ক্বাবা জিয়ারতে উৎসাহ হারিয়ে ফেলে।

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেরাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

কুরবানির স্থান নির্ধারণকে অতিরঞ্জিত উল্লেখ করে তিনি বলেন, ইসলামবিদ্বেষী মহল ধর্মীয় অনুষ্ঠান কুরবানির সমালোচনা ও ছিদ্রান্বেষণে সারা বছরই টালবাহানা করে থাকে। কুরবানির বর্জ্য প্রতিটি পরিবার নিজ উদ্যোগে অপসারণ করে থাকেন। বর্জ্য কেউ যত্রতত্র রক্ত ও বর্জ্য ফেলে রাখে না। তারপরও কুরবানির মতো ইবাদতকে কেউ নিরুৎসাহিত ও বাধাগ্রস্ত করতে চাইলে তাদের চিহ্নিত করা প্রয়োজন।

তিনি কুরবানির নির্দিষ্ট স্থান ও ১৮ বছরের নিচে কেউ কুরবানি করতে পারবে না এধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, এ আইন বহাল রাখলে ইসলামপ্রিয় জনতা প্রতিবাদমুখর হতে বাধ্য হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ