সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ছয় মাসের মধ্যে দেশে ফিরতে পারেন তারেক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untbbitled-1আওয়ার ইসলাম : বিএনপির নেতারা বলেছেন, নেতা-কর্মীরা নিজেদের দায়িত্ব পালন করলে ছয় মাসের মধ্যে তারেক রহমানকে ফিরিয়ে আনা সম্ভব।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির নেতারা এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার তারেক রহমানকে ভয় পায়, কারণ তিনি বিএনপির ভবিষ্যৎ কান্ডারি। খালেদা জিয়াকে ভয় পায়, কারণ তিনি রাস্তায় নেমে ডাক দিলে রাস্তা সয়লাব হয়ে যাবে, গণ-অভ্যুত্থান সৃষ্টি হয়ে যেতে পারে। তাই এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য প্রতিপক্ষের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে ‘ যখন জাতীয়তাবাদী শক্তি খালেদার নেতৃত্বে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা হবে, সেদিনই তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন।’ বলেও মন্তব্য করেন তিনি।

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, দল সুসংগঠিত না হলে এই বর্বর সরকারকে ক্ষমতা থেকে হটানো যাবে না। অনেকে বলে বিএনপি অগোছালো, কথা পুরোপুরি ঠিক না। সরকারের অত্যাচারে বিএনপি সংগঠিত হতে পারছে না। এ সরকার রক্ত আর জেল ছাড়া কিছু বোঝে না। তিনি বলেন, অত্যাচার করে বিএনপিকে সাময়িকভাবে দুর্বল করা যাবে, একেবারে নিঃশেষ করা যাবে না। বিএনপি আবার ঘুরে দাঁড়াবে, আবার ক্ষমতায় আসবে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ