সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

মুসলিম নারীদের জন্য হালাল ক্রিম-শ্যাম্পু তৈরি হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

halal-cream

আওয়ার ইসলাম: মুসলিম নারী ক্রেতাদের সন্তুষ্ট করতে হালাল ক্রিম, শ্যাম্পু তৈরিতে জোর দিচ্ছে ইন্দোনেশিয়ার কসমেটিক সংস্থাগুলো৷ বাজারে প্রচলিত ক্রিম শ্যাম্পুতে এ্যালকোহল বা হারাম জিনিস মিশ্রিত বলে মুসলিম নারীরা সচরাচর এগুলো ব্যবহার করতে চান না। তাদের টার্গেট করেই হালাল ক্রিম শ্যাম্পু তৈরিতে মনযোগী হচ্ছে কম্পানিগুলো।

খবরে বলা হয়েছে, লরিয়েল থেকে ইউনিলিভারের মতো জায়ান্ট প্রসাধনী সংস্থাগুলো মধ্যবিত্ত মুসলিম শ্রেণিকে টার্গেট করে এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে নেমেছে কোমর বেঁধে৷ ইন্দোনেশিয়ার মুসলিম অধিবাসীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানা যায়।

নিষ্ঠাবান মুসলিমমাত্রই শরিয়ত মেনে চলেন৷ আর সে কথা মাথায় রেখেই আসতে চলেছে হালাল ফুড সার্টিফিকেশন আইন৷ অর্থাৎ বিশেষ বিশেষ খাবারই হালাল হিসেবে ঘোষিত হবে৷ ওষুধ এবং প্রসাধন সামগ্রীর ক্ষেত্রেই ধীরে ধীরে প্রযোজ্য হবে এই আইন৷ আর সে কথা মাথায় রেখেই হালাল ক্রিম, শ্যাম্পু তৈরিতে জোর দিচ্ছে জায়ান্ট সংস্থাগুলি৷ বেশ কিছু কোম্পানির ইতিমধ্যেই হালাল প্রোডাক্ট তৈরির ফ্যাক্টরি আছে৷ তবে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে থাকতে নারাজ বাকিরা৷ মুসলিম মধ্যবিত্ত শ্রেণির বাড়তে থাকা এবং নয়া আইনের যুগলবন্দিতেই এদিকে ঝুঁকছে কোম্পনিগুলো৷

তবে কি স্রেফ ইন্দোনেশিয়ার সীমান্তেই তা আটকে থাকবে? মার্কেটিং বিশেষজ্ঞরা বলছেন, তা নয়৷ বরং ইন্দোনেশিয়াকে মডেল করে অন্যান্য মুসলিম  দেশও এই প্রোডাক্ট ব্যবহার করার দিকেই ঝুঁকবে৷ এছাড়া সংস্থাগুলি তাদের বাজার প্রসারিত করতেও প্রোডাক্টগুলি অন্যান্য দেশে ছড়িয়ে দিতে চাইবে বলেও অনুমান করা হচ্ছে৷ ধর্মীয় বিভাজন খাদ্যাভাস–সহ বিভিন্ন বিষয়ে দাগ টেনে দিয়েছে৷ অদূর ভবিষ্যতে হয়তো প্রসাধনী সামগ্রীতেও সেই বিভাজন জোরাল হয়ে দেখা দিতে পারে৷

সূত্র: সংবাদ প্রতিদিন ইন্ডিয়া