সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

হলি ফ্যামিলি-ইসলামী ব্যাংক সমঝোতা চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

holyআওয়ার ইসলাম: স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শওকত আলী ও ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, সেক্রেটারি জেনারেল বিএমএম মোজাহারুল হক, ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, আবদুস সাদেক ভুইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহা. মোহন মিয়া, মো. মোশাররফ হোসাইন, মো. ইয়ানুর রহমান ও মোহাম্মদ শহীদ উল্লাহ, এসিএসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ইসলামী ব্যাংক হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ অত্যাধুনিক এক্স-রে মেশিন ও অন্যান্য মেডিকেল উপকরণ কিনতে আর্থিক সহায়তা দেবে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ