মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কলরবের নাশিদ মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nashid-mahfilআওয়ার ইসলাম: ইসলামি সঙ্গীত নিয়ে গতকাল অন্যরকম সঙ্গীত সন্ধ্যার আয়োজন কলেছিল জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব। ‘নাশিদ মাহফিল’ নামের অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়। ৩ ঘণ্টাব্যাপী অন্যরকম পবিত্র সুরের মেলা বসেছিল। শিল্পীদের সুরের মূর্ছনা ও ভিন্ন আমেজে দর্শক শ্রোতারা বিমোহিত হয়েছিল এর প্রতিটি ক্ষণ।

কলরব পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস এর নেতৃত্বে এতে প্রায় অর্ধশত শিল্পী একক, দ্বৈত ও কোরাস কণ্ঠে হামদ, নাত, দেশাত্ববোধক ও জনসচেতনতামূলক সংগীত পরিবেশন করে মাতিয়ে তোলে অনুষ্ঠানস্থল। অনুষ্ঠান সূচনার পূর্বেই কানায় কানায় ভরে যায় মিলনায়তনটি।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই শুভ মুহূর্তটির উদ্বোধন হয়। তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্ষুদে কারি হাফেজ আবু রায়হান।

এর মাধ্যমে শুরু হয়ে যায় সংগীতের পর্ব। একে একে সংগীত পরিবেশন করেন-ইমতিয়াজ মাসরুর, সাঈদ আহমাদ, আবু সুফিয়ান, মুহাম্মাদ বদরুজ্জামান, আমিনুল ইসলাম মামুন, ইয়াসিন হায়দার, আবু রায়হান, ইলিয়াস হাসান, ওমর আব্দুল্লাহ, ইকবাল মাহমুদ, হুসাইন আদনান, ইলিয়াস আমিন, মাহফুজুল আলম, নজরুল ইসলাম, ফখরুল হক, হাসান মাহদী, সানিম মাহমুদ, তাহসীনুল ইসলাম, শাফিন আহমাদ, শামিম আরমান, শামিম আহমাদ, ফজলে এলাহী শাকিব প্রমুখ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ