সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

মানুষের আনন্দের কথকতা ও কুরবানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kakan-rezaকাকন রেজা

ক’দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ‘ভিডিও ক্লিপ’ খুব জনপ্রিয় তথা ‘ভার্চ্যুয়াল’ জগতে ‘ভাইরাল’ হয়েছিল। ক্লিপটিতে এক যুবক নিজে হোটেলে খেতে যাবার সময় হোটেলের সামনে একটি বাচ্চা ও তার মাকে সাহায্য চাইতে দেখে। অবশেষে সেই যুবক হোটেলে নিয়ে সেই বাচ্চা ও তার মাকে পেটপুরে খাইয়ে দেয়। তার এই মানসিকতা তথা মানবতাকে সম্মান জানিয়ে হোটেলের ম্যানেজারও খাবার বিল নেয়া থেকে বিরত থাকে।

ঢাকায় একটি সংগঠন রয়েছে যারা বিভিন্ন অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার ফেলে না দিতে অনুরোধ করেন এবং তাদের জানাতে বলেন যাতে সেই খাবারে কিছু দরিদ্র মানুষের একবেলার ভালো খাবার হয়। সংগঠনটির নাম ভুলে গেছি। কিন্তু সেই সংগঠন এবং সেই ভিডিও ক্লিপের ধারণা যাদের মস্তিষ্ক প্রসুত তাদের সশ্রদ্ধ সালাম জানাই। মানুষকে ছোট ছোট এমন মানবিক আনন্দ দেয়াই মানবতা, মানুষের প্রতি মানবিক কর্তব্য। অনেকে একে আনন্দ বলাতে বিস্মিত হতে পারেন। কষ্টের বিপরীত শব্দটিই ‘আনন্দ’। আর পেটের ক্ষুধার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর কী আছে! এত গেলো ছোট আনন্দ দেয়ার কথা। আর এরচেয়ে বেশি সংখ্যক মানুষকে আনন্দ দেয়ার কথাই এখন বলছি।

আমাদের দেশের কতজন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন এমন বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। বিতর্ক রয়েছে সম্প্রতি পাওয়া নিম্নমধ্যম আয়ের দেশের তকমা নিয়েও। আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমাদের চারিদিকে চোখ মেলে তাকালে দেখতে পাবো অসংখ্য ক্ষুধার্ত মুখ। সকালে ‘সুখি’ প্রাতভ্রমণে বের হবেন, দেখবেন দশ বছরের একটি বাচ্চা আপনার সামনে দিয়ে বস্তা কাঁধে নিয়ে হেটে যাচ্ছে, আর সামনের ময়লার স্তুপ থেকে তুলে নিচ্ছে ময়লা কাগজের টুকরো। সকালে তার নাওয়া খাওয়া হয়তো কিচ্ছু হয়নি।

দুপুরে অফিস থেকে বেরুবেন, দেখবেন বাচ্চা কোলে করুণ মুখের একজন মা আপনার সাহায্য প্রার্থী। ছুটির বিকেলে নিজ সন্তানকে নিয়ে ফ্যান্টাসি কিংডমে ‘আনন্দিত ফ্যান্টাসি’ সেরে বাচ্চার হাতে একটি দামি আইসক্রিম ধরিয়ে দিয়ে গাড়িতে উঠতে যাবেন দেখবেন, গেটের পার্শ্বে আপনার বাচ্চার বয়সী আরেকটি বাচ্চার চকচকে চোখ চেয়ে আছে আপনার বাচ্চার হাতে ধরা আইসক্রিমটির দিকে।

একদিন একটু কষ্ট করে একটি এতিমখানায় যান। পনেরো দিনে কিংবা মাসে একবার গরুর গোশতের ভুনা খিঁচুরি। আর সেই দিনটির আশায় বসে থাকে সেখানে বসবাসরত অনেকগুলো বাচ্চা। এই একটি দিনের ভালো খাওয়া তাদের কাছে কতটুকু প্রত্যাশিত ‘প্à¦