মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘ইমামকে হত্যা করা মানে গোটা সমাজকে হত্যা করা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iamamইমদাদুল হক: ওসমানীনগর উপজেলার দক্ষিণ মোবারকপুর (আন্দারকোনা) জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিতে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বিশ্বেরোড এলাকায় আজ বিকেলে বুরুঙ্গা ইউনিয়ন ইমাম সমিতি ও আমরা বুরুঙ্গাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্টিত হয়।

হাজিপুর মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তফা হোসাইন এর সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও কমিউনিটি নেতা মাওলানা মুখতার হুসাইন, বিশিষ্ট ব্যাবসায়ি হাফিজ সইদুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুস সামী, মাওলানা আব্দুস সালাম, কাজী খলিলুর রহমান, মুফতি কামরুল ইসলাম, মুফতি ইমদাদুল হক, মাওলানা ইমরান খান, হাফিজ মাহমুদ হুসাইন, ছাত্রনেতা রাশেদ আহমদ, তাহের মিসবাহ প্রমুখ।

বক্তারা বলেন, মসজিদের ইমাম সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি।। দেশে একের পর এক ইমাম মুয়াজ্জিন হত্যা করা হচ্ছে অথচ প্রশাসন নির্বিকার, মিডিয়া নিশ্চুপ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানচ্ছি। অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে, আন্দারকোনা মসজিদের ইমামকে নির্মমভাবে হত্যা করার পর এক সপ্তাহ অতিক্রম হয়ে গেছে অথচ পুলিশ এখনও পর্যন্ত অপরাধীদের গ্রেফতার কিংবা শনাক্ত করতে পারেনি। এর প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই।

বক্তব্যে আরোও বলা হয়, সরকার জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ সহ বিভিন্ন ইস্যুতে ইমামদের সহযোগিতা নেন। এমনকি তাকে হত্যা করার সপ্তাহখানেক পূর্বে, ওসির আহবানে উপজেলা পরিষদের একটি প্রোগ্রামে তিনি আরো কয়েকজন ইমামকে সাথে নিয়ে উপস্থিত হন। আজ আমরা দেখছি এই ইমামের হত্যার বিচারে স্তব্ধতা, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বিভিন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, পুলিশ সদস্য ও এলাকার সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৭  সেপ্টেম্বর বুধবার রাতে দক্ষিণ মোবারকপুর (আন্দারকোনা) জামে মসজিদের ইমাম মাও. আব্দুর রহমানকে মসজিদ সংযুক্ত কক্ষে দুস্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ