সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

মাংস রান্নায় আলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-mangshoআওয়ার ইসলাম : মাংসে অনেকে আলু পছন্দ করেন না। কিন্তু কারো কারো আবার মাংসে আলু না হলে চলেই না। আলু মিশিয়ে মাংস রান্না করার রেসিপি জেনে নিন।

যা যা লাগবে

গরুর মাংস ১ কেজির সাথে
১/ পেঁয়াজ বড় সাইজ ২টি (কাটা) ২/মাঝারি আলু ৭-৮টি ৩/আদা বাটা ১ টেবিল চামচ ৪/রশুন বাটা ১ টেবিল চামচ ৫/লাল মরিচ বাটা ১ টেবিল চামচ ৬/হলুদ গুঁড়া ১ চা চামচ ৭/ধনিয়া আর জিরা বাটা ১ টেবিল চামচ ৮/পোস্ত বাটা হাফ টেবিল চামচ ৯/গরম মশলা বাটা ১ চা চামচ ১০/গোটা গরম মশলা ৩টি ১১/এলাচি দারুচিনি ৩টি ১২/লবঙ্গ-তেজপাতা-গোল মরিচ ৩টি করে ১৩/সরিষা আর সয়াবিন তেল মিক্স হাফ কাপ ১৪/লবণ স্বাদমতো ১৫/কাঁচা মরিচ ৬/৭টি ১৬/ধনেপাতা (ইচ্ছেমতো)

যেভাবে রান্না করবেন
মাংস কেটে ভালোমতো ধুয়ে একটি বড় পাত্রে নিন। এবার মাংসের সাথে একে একে পেঁয়াজ-আদা-রশুন বাটাসহ সব মশলা, লবণ এবং ২ টেবিল চামচ তেল দিয়ে মেরিনেড করে রাখতে হবে ১৫-২০ মিনিট। ১৫-২০ মিনিট পর একটি হাঁড়িতে বাকি তেল গরম করে নিতে হবে। তেল গরম হলে মাখা মাংস থেকে কয়েকটা পেঁয়াজ তেলে দিতে হবে।

পেঁয়াজ হালকা বাদামি হলে মাংসগুলো তেলে ঢেলে দিতে হবে। খুব সামান্য পানি দিয়ে মাংস মাখানো বাটিটা ধুয়ে পানি মাংসে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ৭-৮ মিনিট ঢেকে রাখতে হবে। ৭-৮ মিনিট পর মাংস থেকে পানি বের মাঝারি আঁচে কষাতে হবে।

কষানো হলে ২-৩ কাপ পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রাখতে হবে এক থেকে দেড় ঘণ্টা। এরপর আলু দিয়ে কষাতে হবে। লবণ দেখে নিতে হবে। আধা ঘণ্টা পর আলু আর মাংস সেদ্ধ হয়ে আসলে কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে ঢেকে দিতে হবে আরও ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর নামিয়ে নিতে হবে।

এফএফ