মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শেরপুরে দুইজনের অপমৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

picsay-1473954392791মিনহাজ উদ্দীন, শেরপুর : শেরপুরে সদর উপজেলার ঘুঘরাকান্দি ইউনিয়নে ও গাজীরখামার ইউনিয়নের দুটি গ্রামে পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যু হয়েছে। উপজেলার ঘুঘরাকান্দি ইউনিয়নের চরখারচর গ্রামে মমিন(২২) নামে এক ব্যাক্তি গলায় ফাসি দিয়ে মারা গেছে।মৃত মমিন ঐ গ্রামের মো: হারেজ আলীর ছেলে।

শেরপুর সদর থানার এস আই রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল (বুধবার) রাতে মমিন ঘুমাতে যায় এবং রাতের কোন এক সময় নিজ কক্ষেই সে গলায় ফাঁসি নেয় । পরে সকালে বেশ ডাকাডাকি করে সাড়া না পেলে ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরিবারে জিজ্ঞাসাবাদে জানা গেছে মমিন মাদকাসক্ত ছিল । হয়ত মাদক গ্রহন না করতে পেরে মাদকের নেশায় এ ঘটনা ঘটাতে পারে।

অন্যদিকে একই উপজেলার গাজীর খামার ইউনিয়নের তারাগড় ভিকিরপাড় গ্রামে বিষপানে পারভীন (২২) নামে আরো এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ওই গৃহবধু মমতাজ আলীর স্ত্রী । মমতাজ পেশায় ইটভাটার শ্রমিক ।

শেরপুর সদর থানার এস আই মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত জানান, প্রাথমিক ভাবে আমরা যেটুকু জেনেছি, ঈদে জামা কাপড় কিনে না দেয়ায় স্বামীর প্রতি ক্ষিপ্ত ছিল পারভীন । পরে গত কাল (বুধবার) রাত ১১ টার দিকে অভিমানে বিষপান করলে আশংকাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে গণইবড়ুয়া এলাকায় সে মারা যায়। তার লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ