শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pm-usaআওয়ার ইসলাম: জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এয়ার কানাডার একটি ফ্লাইটে স্থানীয় সময় রোববার বিকেল ৩টায় নিউ ইয়র্ক সিটির লা গার্ডিয়া বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ম্যানহাটনের হোটেল ওয়ার্ল্ডোফ এস্টোরিয়ায় নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্ক সফরে সেখানেই থাকবেন তিনি।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন।

গত শনিবার ম‌্যানহাটনে বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তার কড়াকড়ি থাকলেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিপুল সংখ‌্যক নেতাকর্মী বিমানবন্দরের বাইরে জড়ো হন। শেখ হাসিনার গাড়ি বহর হোটেলের দিকে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তারা।

প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ‘প্রতিরোধ কর্মসূচি’ ঘোষণা করলেও বিমানবন্দরে তাদের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। বিএনপির ওই কর্মসূচির পাল্টা ‘যেখানে বিএনপি-জামাত, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ