মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

ব্রিটিশ নাগরিকের ৩০ বার হজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haj-6আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের একজন হাজি ত্রিশ বারের মতো হজ সম্পন্ন করেছেন। পাশাপাশি এই হজ মৌসুমে দেশটির হাজিদের নেতৃত্ব দিচ্ছেন।

ব্রাইটন মুস্তাফা মুহাম্মদ নামের এই হাজি যুক্তরাজ্য থেকে আসা নতুন ও পুরনো মিলিয়ে প্রায় ২০০ জন  হাজির একটি দলের নেতৃত্ব দিচ্ছেন।

ব্রাইটন বলেন, আমি কয়েক বছর ধরেই যুক্তরাজ্যের হজ এজেন্সি তাওয়াফা এসোসিয়েশন এর সাথে কাজ করছি। আমি হজের সময় যে আনুষ্ঠানিকতা প্রয়োজন হয় তার অনুবাদ করে দেই। আমার দেশের হাজিদের সেবা করার এই দায়িত্ব পালন করে আমি গর্বিত।

যুক্তরাজ্য থেকে আসতে প্রতি বছর গড়ে ২৫ হাজার সৌদি রিয়াল (৫ লাখ ২৩ হাজার টাকা) প্রয়োজন হয়। সে হিসেবে তার মোট খরচ ১ কোটি ৫৬ লাখ ৮১ হাজার টাকা। তবে পুরো টাকাটা তার বহন করতে হয়নি। এসোসিয়েশন থেকেও বহন করা হয়েছে।

তিনি বলেন,  প্রথম বার যারা হজ করতে আসে তাদের জন্য কাজ করতে পারাটা খুবই আনন্দের। কেননা নতুন জায়গা ও পরিবেশে এসে তারা খুবই উদ্বিগ্ন থাকে । কিন্তু প্রতি মূহুর্তে নতুন কিছু শেখার এক ধরণের আনন্দও আছে।

অনেক বছর ধরে কাজ করার ফলে অনেক ধরণের অভিজ্ঞতার সম্মুখীন  হয়েছেন ব্রাইটন। ধর্ম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি হওয়ার পাশাপাশি তার নিজের এখন একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। যার দ্বারা মানুষ হজ সম্পর্কে যেকোনো ধরণের পরামর্শ নিতে পারবেন।

ব্যক্তিগত জীবনে চার সন্তানের জনক ব্রাইটন। তার স্ত্রী ও সন্তানেরাও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তার আরেকজন সহকারী হাজি মুহাম্মদ আথিম ১০ বারেরমতো হজ করেছেন বলে জানান তিনি।

ব্রাইটন জানান, তিনি কখনোই তেমন কোনো সমস্যার মুখোমুখি হননি। তাছাড়া হজ শেষ করে  দেশে পৌছানোর পরও কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতিতে পড়েননি আজো।

তার ভাষায়, ব্রিটেন হজের ব্যাপারে তাদের বেশ সহযোগিতা করছে। এখানে ধর্ম পালন করার পূর্ণ অধিকার আমাদের রয়েছে।

সূত্র: অর্থসূচক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ