শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আ.লীগের সম্মেলনের স্লোগান নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

awami ligআওয়ার ইসলাম: দ্বিতীয় দফা পিছিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ ও ২৩ অক্টোবর।

আওয়ামী লীগের এ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেছেন, “আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সম্মেলনের স্লোগান নির্ধারণ করে দিয়েছেন। এবারের স্লোগান হবে, ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দূর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’।”

সম্মেলন সফল করার লক্ষ্যে সোমবার (১৯ সেপ্টেম্বর) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের বৈঠক অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এ কথা জানান।

ক্ষমতার ধারাবাহিকতা ধরে রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হবে জানিয়ে হাছান বলেন, “বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার জন্য উন্নয়নের মহাসড়কের চাকা আরও বেগবান করা হবে। ক্ষমতার ধারাবাহিকতা রক্ষার জন্য নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে চাই- এই সম্মেলনের মধ্য দিয়ে।”

তিনি আরও বলেন, ‘২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশের অবস্থা কোথায় ছিল, ২০০৯ সালে আওয়ামী লীগের ক্ষমতায় আরোহন করার পর দেশের অবস্থা কি ছিল এবং আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বর্তমানে দেশের অবস্থা কি- এর তুলনামূলক তথ্য-বিবরণী তুলে ধরার জন্য একটি বুকলেট সবার হাতে তুলে দেয়া হবে।”

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ