সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

পাকিস্তানের বিরুদ্ধে কিছু করার মুরোদ নেই, 'বন্ধু' রাষ্টের সীমান্তে ‌‌'বীরবাহিনীর' গুলি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

asif-nazrulড. আসিফ নজরুল : আমরা কোনদিন শুনিনা পাকিস্তান সীমান্তে ভারত গুলি করেছে নিরীহ কোন পাকিস্তানী নাগরিককে। ১৮ জন সৈন্যকে মেরে ফেরার পরও কেবল হম্বিতম্বি ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে কিছু করার মুরোদ নেই। অথচ সীমান্তে 'বন্ধু' রাষ্ট্র বাংলাদেশের নাগরিককে দেখলেই তাদের ‌‌'বীরবাহিনীর' গুলি!

আমার স্ত্রী কাল অবাক হয়ে প্রশ্ন করে ভারত কেন গুলি করে শুধু বাংলাদেশের মানুষকে? আমি বললাম, নিশ্চয়ই কুত্তা-বিড়াল ভাবে আমাদের, জানে হাজারে হাজারে মেরে ফেললেও এদের সরকারের কিছুই আসে যায় না। জানে এটাই একমাত্র দেশ যেখানে সুশীর সমাজ আসলে নেড়ি কুকুর জাতীয় কিছু। দিনে রাত জুতার বাড়ি মেরে একটু উচ্ছিষ্ট (সামান্য ব্যবসা, পদক, পুরস্কার বা বিনা পয়সায় ভারত ভ্রমন) ছুড়ে ফেললেই এ'জাতির বিবেকরা জিহবা বের করে চাটতে থাকে তাদের!

অথচ এই জাতিই একদিন বর্বর পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল! প্রশ্ন হচ্ছে বিবেক-প্রজাতিরা কি আসলেই তখন যুদ্ধ করেছিল, নাকি সত্যিই কেবল আমোদ-প্রমোদে ব্যস্ত ছিল? যুদ্ধ করলে কখনো এমন নেড়ি কুকুর হওয়া কি সম্ভব?

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ