শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সংসদের শরৎকালীন অধিবেশন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

songsodআওয়ার ইসলাম : দশম জাতীয় সংসদের শরৎকালীন অধিবেশন শুরু হয়েছে। এটি সংসদের দ্বাদশ অধিবেশন। চলতি অধিবেশনের মেয়াদ হবে ১০ কার্যদিবস। আগামী ১০ অক্টোবর শেষ হবে এ অধিবেশনের কার্যক্রম।

আজ রোববার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর এ সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন ছাড়াও সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুর ওপর আলোচনা হতে পারে। আসন্ন অধিবেশনের জন্য পুরোনো ১১টি বিলসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে। নতুন ৪টি বিল হচ্ছে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল ২০১৬, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বিল-২০১৬, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিল ২০১৬ এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল ২০১৬।

এ ছাড়াও অধিবেশন চলাকালে আরো নতুন বিল জমা হতে পারে বলে সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয়েছে।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ