সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

সরকার আন্তরিক হলে দেশে একলাখ নতুন কারখানা তৈরী হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পলাশ রহমান

polashপ্রায় এক কোটি বাংলাদেশি নাগরিক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করেন। কারো কারো মতে এই সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে। যদিও আমাদের সরকারের কাছে এর সঠিক কোনো হিসাব নেই। আমার আলোচনার বিষয় প্রবাসীর সংখ্যা নয়, সুতরাং সংখ্যা নিয়ে কচলাকচলি না করে সরাসরী মূল আলোচনায় চলে যেতে চাই।

সংখ্যায় এক কোটি বা সামান্য কম বেশি যাই হোক-দেশের বাইরে থাকা প্রবাসীদের মধ্যে থেকে কম করে হলেও একলাখ প্রবাসী আছেন যারা খুব ভালো পর্যায়ে আছেন। ভালো বলতে এখানে বোঝানো হচ্ছে অর্থনৈতিক ভাবে ভালো, ধনী। কোনো সন্দেহ নেই, এক লাখের এই সংখ্যা আরো অনেক বেশি হবে। আপাততআমি এক লাখ প্রবাসীকে সামনে রেখেই আলোচনা করতে চাই। ভালো অবস্থানে থাকা এই একলাখ প্রবাসীর অবস্থান এতটাই ভালো যে তারা যে কোনো সময় হাসতে হাসতে যে কোনো জায়গায় দুই পাঁচ’শ অথবা হাজার কোটি টাকা বিনিয়োগ করার ক্ষমতা রাখেন। আমি এক লাখের এই সংখ্যা ভেঙ্গে আরো ছোট করে আনতে চাই। এক লাখ থেকে অর্থেক বাদ দিতে চাই। নামিয়ে আনতে চাই ৫০ হাজারে। যদি ৫০ হাজারকে দুই ভাগ করি তাতেও হাতে থাকে ২৫ হাজার। যা উন্নয়নশীল একটা দেশের জন্য একেবারে কম নয়।

অর্থনৈতিক ভাবে সাবলম্বি যে এক লাখ প্রবাসীর কথা বলেছি তারা সবাই বাংলাদেশকে ভালোবাসেন। বুকের গভীরে দেশকে লালন করেন। কায়মনে দেশের মঙ্গল চান। দেশের জন্য কোনো ভালো কাজে, উন্নয়নের কাজে তারা অংশ নিতে পারলে নিজেদের গর্বিত মনে করেন, করবেন। এখন কথা হলো এরা দেশের অবকাঠামো উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে কাজ করেন না কেনো? সহজ এবং কম কথার উত্তর হলো বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নেই। বিনিয়োগের নিপারত্তা নেই। সরকার যদি আমলাতান্ত্রিক জটিলতা সরিয়ে বিনিয়োগের নিরাপত্তা দেয়, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করে এবং এদের আহবান করে দেশে বিনিয়োগের জন্য- আমি মনে এক লাখ থেকে অন্তত ৫০ হাজার প্রবাসী দৌড়ে যাবেন নিজ দেশে বিনিয়োগ করার জন্য। দেশের অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করার জন্য। রাতারাতি দেশে গড়ে উঠতে পারে ৫০ হাজার থেকে এক লাখ নতুন কল-কারখানা। যেখানে লাখ লাখ মানুষের কর্ম সংস্থান হতে পারে। দেশের অর্থনৈতিক উন্নয়নের পারদ তরতর করে উপরে উঠে যেতে পারে। বেকার সমস্যার সমাধান হতে পারে। দেশের মধ্যে নতুন নতুন উদ্যোগতা তৈরী হতে পারে। বিশেষ করে যুবকরা উৎসাহী হওয়ার তাল