বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কৃষকদেরকে কৃষিভিত্তিক তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফাইজুল ইসলাম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : গতকাল

a-hamidবৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটস্থ  কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি)-এর ৫ম জাতীয় কনভেনশন এবং আন্তর্জাতিক কৃষি সম্মেলনের উদ্বোধনকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদপরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি উন্নয়নের পরামর্শ দিয়ে কৃষি উৎপাদন টেকসই করে তা কৃষকদের দোরগোড়ায় তা পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কৃষকদের কৃষিভিত্তিক তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে যাতে তারা পরিবর্তিত পরিস্থিতিতে প্রযুক্তিগুলি সঠিকভাবে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে।  

নতুন প্রযুক্তি এবং বিভিন্ন জাতের ফসল ও বীজ উদ্ভাবনে সফলতার জন্য বাংলাদেশ প্রশংসার দাবিদার উল্লেখ  করে রাষ্ট্রপতি বলেন কৃষিবিদ এবং কৃষি বিজ্ঞানীরা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো দারিদ্র হ্রাস এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করে ২০২১ সাল নাগাদ দেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে পরিণত করা।

রাষ্ট্রপতি বলেন, বিপুল জনগোষ্ঠীর জন্য খাদ্য চাহিদা পূরণ ছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব সক্ষমতার সঙ্গে মোকাবেলা করা এখন দেশের কৃষির কাছে চ্যালেঞ্জ ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ