সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

প্রধানমন্ত্রী স্মার্টকার্ড উদ্বোধন করবেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

smart cordআওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার যন্ত্রে পাঠযোগ্য জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করবেন।

ইসি কার্যালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় দলের ক্রিকেটরা স্মার্টকার্ড গ্রহণ করবেন।

এর আগে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কার্ডটি গ্রহণ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীনের কাছে হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী নিজের কার্ডটিও গ্রহণ করবেন।

সোমবার রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের কয়েকটি ওয়ার্ড ও দেশের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় এটি বিতরণ শুরু হবে। পরে পর্যায়ক্রমে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে এ কার্ড বিতরণ করা হবে।

স্মার্টকার্ড দেওয়ার আগে নাগরিকদের কাছ থেকে নতুন করে ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের নমুনা সংগ্রহ করা হবে। এ সময় ভোটারদের হাতে থাকা বর্তমান লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র ফেরত নেওয়া হবে।

এদিকে স্মার্টকার্ড বিতরণ-সংক্রান্ত তথ্য জানতে ১০৫ নম্বরে কল করার অনুরোধ জানিয়েছে এনআইডি উইং।

ইসির কর্মকর্তারা জানান, স্মার্টকার্ড নিরাপত্তা বজায় রাখতে ২৫টি আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং মান নিশ্চিত করা হয়েছে। স্মার্টকার্ড মধ্যে একজন নাগরিকের বিস্তারিত তথ্য থাকবে। এ কার্ড ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টসহ ২২ ধরনের সেবা পাওয়া যাবে।

আট বছর আগে আট কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন নাগরিকের মধ্যে প্রথম লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল।

বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। তাদের সবাইকে ক্রমান্বয়ে স্মার্টকার্ড দেওয়া হবে। প্রথমবার স্মার্টকার্ড বিনামূল্যে দেওয়া হলেও পরে হারিয়ে গেলে, তথ্য সংশোধন বা পরিবর্তন করতে চাইলে নির্দিষ্ট ফি দিয়ে নতুন কার্ড সংগ্রহ করার সুযোগ রয়েছে।

আরআর