সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বাংলাদেশের অধিকাংশ নারীই স্বামীর নির্যাতনের শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bn-muslim-womanআওয়ার ইসলাম : বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো দেশটির নারীদের উপর এক জরিপ চালানোর পর বলছে, বিবাহিত নারীদের মধ্যে শতকরা ৭২.৬ জনই জীবদ্দশায় কখনো না কখনো স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন। এদের একটি বড় অংশকেই নির্যাতন করা হয়েছে নানা ধরণের নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে। শারীরিক ভাবে নির্যাতনের হারও কম না।

জরিপটি গত বছরের অগাস্ট মাসে সারা বাংলাদেশ জুড়ে চালানো হয়। রবিবারই ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, বিবাহিত নারীদের মধ্যে প্রায় অর্ধেকই স্বামী কর্তৃক শারীরিকভাবে নির্যাতনের শিকার হন। আর অর্ধেকের বেশী, অর্থাৎ ৫৫% হয়েছেন নিয়ন্ত্রণের শিকার, যেটাকে এখন একটি নির্যাতন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। নিয়ন্ত্রণ, মানসিক নির্যাতন এবং অর্থনৈতিক নির্যাতনকে এবারই প্রথম নারীর প্রতি সহিংসতা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান পরিসংখ্যান ব্যুরোর প্রকল্প পরিচালক জাহিদুল হক সরদার।

তিনি বলেন, এ ধরণের নির্যাতনই বাংলাদেশের নারীদের উপর বেশী হচ্ছে। কি করলে নিয়ন্ত্রণমূলক নির্যাতন হবে জানতে চাইলে জাহিদুল হক সরদার বলছেন, 'স্ত্রী বাইরে যেতে চাইলে তাতে বাধা দেয়া। ইচ্ছে-অনিচ্ছা নিয়ন্ত্রণ করা। এটাকে বাংলাদেশ কখনোই সহিংসতা হিসেবে দেখত না। কিন্তু জাতিসংঘ এটাকে সহিংসতা হিসেবে দেখে।’

এছাড়া বিবাহিত নারীদের মধ্যে ২৮.৭% মানসিক নির্যাতনের এবং ১১.৪% অর্থনৈতিক নির্যাতনের শিকার হয় বলেও জরিপের ফলাফলে উল্লেখ করা হয়।

সূত্র : বিবিসি

এফএফ