আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩০৫তম দেবীগঞ্জ শাখা পঞ্চগড়ের দেবীগঞ্জে ৩ অক্টোবর ২০১৬ সোমবার উদ্বোধন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।
ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুুল মাবুদ, পিপিএম, পরিচালক মো: জয়নাল আবেদীন ও প্রফেসর ড. মো: সিরাজুল করিম। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার লাকী, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক আ.স.ম নুরুজ্জামান ও মো. আবদুল মালেক চিশতি।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনপ্রধান মো: শহীদুল্লাহ। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইনসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, কর্র্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাখা উদ্বোধনের প্রাক্কালে ২ অক্টোবর ২০১৬, রবিবার ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনপ্রধান মো: শহীদুল্লাহ। আলোচনা পেশ করেন ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ আবদুস সামাদ ও দেবীগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মো: হাসিনুর রহমান।
ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, কৃষি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের সুষম ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। ইসলামী ব্যাংকের দেবীগঞ্জ শাখা এ এলাকায় কৃষি ও কৃষি নির্ভর শিল্প প্রতিষ্ঠা, এসএমই, কর্মসংস্থান তৈরী, নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচনসহ মানুষের সার্বিক জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি স্বনির্ভর জাতি à¦