সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

বানান জানে না গার্হস্থের ছাত্রীরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

institiutআওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট করার দাবিতে মানববন্ধন করেছে ওই কলেজের ছাত্রীরা। একদিকে এই দাবিতে আন্দোলন চলছে, অন্যদিকে তাদের বানান ভুলের কারণে সমালোচনায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ফেইসবুক গ্রুপ ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কলেজটির ছাত্রীরা রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেত মোড়ে বৃত্তাকারে জড়ো হয় এবং নানান রকম স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে। এসময় তারা সড়কে কালার স্প্রে দিয়ে প্রতিবাদী স্লোগান লিখে তাদের মতবাদ ব্যক্ত করেন।

তখন তাদের দাবি যে ইনস্টিটিউটকে কেন্দ্র করে, সেই ইনস্টিটিউট বানানটাই তারা ভুল করে। সেখানে বানানটা এভাবে লেখা ছিল ‘ইন্সটিটিউট’।

এনিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমালোচনার তীর ছুড়ে দিচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে।

স্বর্ণা নামে ঢাবির এক শিক্ষার্থী তার ফেইকবুকের স্ট্যাটাসে লিখেছেন, “এই যোগ্যতা নিয়ে আবার বড় মুখ করে বলতে আসে- ঢাবির মেয়েদের চেয়ে আমরা কম কিসে! স্পর্ধার তারিফ করতে হয়, যত্তসব।”

ইমরান হোসাইন নামের আরেক শিক্ষার্থী বলেন, “ওদেরতো মেধা নাই, থাকলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়ত। একটা বানান ঠিক করে লেখার যোগ্যতা যাদের নাই, তারা আবার ইনস্টিটিউট চায়।”

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ