সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় মুসলিম কিশোরীর সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mobina-ali-nasabআওয়ার ইসলাম : রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় ইরানি কিশোরী মোবিনা আলী নাসাব রৌপ্য পদক লাভ করেছেন।

রাশিয়ার মধ্যাঞ্চলীয় খানতি-মানসিস্ক শহরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৬ বছর বয়সিদের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে এ পদক লাভ করেন তিনি। এ ছাড়া, ইরানের অপর প্রতিযোগী শাহিন লোরপারি জাঙ্গানে অনূর্ধ্ব ১৮ গ্রুপের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

মোবিনা আলী নাসাবের অনূর্ধ্ব ১৬ গ্রুপে সারাবিশ্ব থেকে ৫৮ জন এবং শাহিন লোরপারি জাঙ্গানে’র অনূর্ধ্ব ১৮ গ্রুপে ৬৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

এর আগে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত এশীয় যুব দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে স্বর্ণপদক পেয়েছিলেন মোবিনা আলী নাসাব।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ