মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

স্বীকৃতির দাবিতে আন্দোলনে যাচ্ছে কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qami-sikkhaআওয়ার ইসলাম: কওমি শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ স্বীকৃতির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ।

আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ এর সদস্য সচিব মাওলানা ইয়াহইয়াহ মাহমুদ।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৩ অক্টোবর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কওমি মাদ্রাসার ছাত্র/শিক্ষকদের মানববন্ধন এবং ১৪ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী দেশের বিভিন্ন অঞ্চলে মানববন্ধন, গণসংযোগ ও গোলটেবিল বৈঠক।

কর্মসূচি ঘোষণা করে ইয়াহইয়াহ মাহমুদ বলেন, এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার ২০ লাখ শিক্ষার্থীর হৃদয়ের কথা উপলব্দি করে কওমি শিক্ষা সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে ইতিবাচক বক্তব্য দিয়েছেন। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি, বেফাকের ছদ্মাবরণে রাজনীতি সংশ্লিষ্ট কতিপয় ব্যক্তি এ মহৎ উদ্যোগের বিরোধীতা করছেন। কওমি মাদ্রাসার ২০ লাখ শিক্ষার্থীর প্রাণের দাবিকে তারা উপেক্ষা করে নোংরা রাজনৈতিক খেলা খেলতে চাচ্ছেন।

কওমি মাদ্রাসা শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা মুফতি মোহম্মদ আলী, মাওলানা দেলোয়ার হোসেন, মুফতি ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরউদ্দিন মাকনুন, সদস্য মুফতি ফয়জুল্লাহ আমান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ