শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জোড় ইজতেমা শুরু ২ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema2আওয়ার ইসলাম: ২ ডিসেম্বর শুক্রবার থেকে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রাক প্রস্তুতিমূলক পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা টঙ্গী তুরাগ নদের তীরে শুরু হবে। ২ ডিসেম্বর শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে ৬ ডিসেম্বর মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই জোড় ইজতেমা।

প্রতি বছর বিশ্ব ইজতেমা শুরু হওয়ার ৪০ দিন আগে ৫ দিনের এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিবছর পাঁচ দিনব্যাপী এ জোড় ইজতেমায় ঢাকা জেলার তাবলিগ জামাতের মুসল্লিসহ দেশি-বিদেশি লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করবেন।

পাঁচ দিনব্যাপী এই জোড় ইজতেমায় কালেমা, নামাজ, ইমান-আমলসহ ৬ উসূল সম্পর্কে  দেশি-বিদেশি শীর্ষ মুরুব্বিরা বয়ান করেন। এছাড়া মুসল্লিদের উদ্দেশ্যে ইজতেমার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হবে। মোনাজাত শেষে মুসল্লিরা জিকিরের মাধ্যমে ময়দান ত্যাগ করে দ্বীনের কাজে বেড়িয়ে পড়বেন।

শুক্রবার বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির মুরুবি মো. গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আগামী ২ ডিসেম্বর থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়ে ৬ ডিসেম্বর মঙ্গলবার মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

এরপর ২০১৭ সালের ১৩ জানুয়ারি ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ১৫ জানুয়ারি শেষ হবে। চারদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০১৭ সালের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ