সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

নেত্রকোনায় ঘুমন্ত ইমামকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imam_netrokonaআওয়ার ইসলাম: নেত্রকোনায় সদর উপজেলায় ঘরে ঢুকে এক ইমামকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়ে তা এখনো জানা যায়নি।

বুধবার গভীর রাতে উপজেলার আধপুর গ্রামের উত্তর-পূর্বপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত ইমাম হাফেজ বিল্লাল হোসেনকে রাতেই নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ রাতেই ইমামকে দেখতে হাসপাতালে যান। নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান। তিনি বলেন, এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইমাম বিল্লাল হোসেন হাসপাতালে জানান, গতকাল গভীর রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় একদল মুখোশধারী মসজিদ এলাকায় তাঁর ঘরে ঢুকে ছুরিকাঘাত করে। তাঁর ধারণা, এরা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হতে পারে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

বিল্লাল স্থানীয় বালী মহিষহাটী মাদ্রাসার ছাত্র। তিনি এক মাস আগে মসজিদের ইমাম হিসেবে যোগদান করেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়।

আরআর