সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

`ফেসবুকে নবীন আলেম বা ছাত্রদের পোস্টে বড়দের অসম্মান করে কথা বলা হচ্ছ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kazi-copyমাওলানা কাজী ফজলুল করিম বাংলাদেশের অন্যতম আলেমে দীন। বগুড়ার জামিয়া আরাবিয়া শামসুল উলুম (কারবালা) মাদরাসার শাইখুল হাদিস। লেখক এবং গবেষক হিসেবেও তার খ্যাতি রয়েছে। সাম্প্রতিক সময়ে কওমি মাদরাসার সরকারি স্বীকৃতি বিষয়ক চলমান বিতর্ক বিষয়ে এবং কওমি মাদরাসার সরকারি স্বীকৃতি বিষয়ক তার সঙ্গে দীর্ঘ আলাপ হয়।

কওমি সনদের স্বীকৃতি বিষয়ে তিনি বলেন, আমরা সরকারের কাছে এতটুকুই দাবি করতে পারি, কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নয় বরং এই কওমি মাদরাসাগুলোতে যে পড়ালেখা শেখানো হয়, এই পড়ালেখাও যে একটি শিক্ষা।

একজন ডাক্তার যেমন সমাজের মানুষকে চিকিৎসা সেবা দেন, একজন উকিল যেমন সমাজকে আইনের সেবা দেন, আমরাও মানুষকে ধর্মীয় সেবা প্রদান করে থাকি। মানুষকে নামায শিক্ষা দিই, মানুষকে ইসলাম শিক্ষা প্রদান করে তাদেরকে ইসলামের পথে জীবন পরিচালনা করতে উৎসাহিত করি।

সনদের বিষয়ে তিনি স্যোশাল মিডিয়ার বিতর্ক নিয়ে বলেন, ফেসবুক টুইটার বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নবীন আলেম বা ছাত্রদের পোস্ট কমেন্টগুলোতে বড়দের অসম্মান করে কথা বলা হচ্ছে, যা কাম্য নয়। বর্তমানে যে সনদের কথা উঠেছে, এটি একটি প্রাসঙ্গিক বিষয়। এটাকে কেন্দ্র করে  কোন বিতর্ক কাম্য নয়। এতে করে শুধু দূরত্ব বাড়বে, সমস্যার সমাধান হবে না।

কওমি মাদরাসা ও সাধারণ শিক্ষা, সনদের প্রয়োজনীয় বা অপকারিতা বিষয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন মাওলানা কাজী ফজলুল করিম। আগামী কাল পড়ুন এর বিস্তারিত।

সাক্ষাৎকার নিয়েছেন, সালাহুদ্দীন মাসউদ ও ইশতিয়াক আহমাদ।

আরো পড়ুন: উত্তরায় স্বীকৃতি বিষয়ে সর্বদলীয় বৈঠকের প্রস্তুতি সভা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ