সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

মুরাদনগরে দেড় বছর পর শিশু জিহাদ হত্যা মামলার আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sisu-copyআমিনুল ইসলাম হুসাইনী, মুরাদনগর, কুমিল্লা: কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের মির্জাপুর গ্রামের ২য় শ্রেনীর ছাত্র শিশু জিহাদ হত্যা মামলার পলাতক আসামী আবুল বাশার (৪৫) কে প্রায় দের বছর পর আটক করেছেন পুলিশ।

গত বছরের ৬জুন উপজেলারমির্জাপুর গ্রাম থেকে ফুলকলি কিন্ডার গার্টেনের ২য় শ্রেনির ছাত্র জিহাদ (৮)কে অপহরন করে হত্যা করে একই গ্রামের আবুল খায়েরের ছেলে রবিউল ও তার সহযোগীরা। ৮জুন সকালে রবিউলের ঘরের পেছনের ডোবা থেকে জিহাদের বস্তাবন্দি লাশ পুলিশ উদ্ধার করেছিলেন ।

পুলিশ সূত্রে জানা যায়, শিশু জিহাদ হত্যা মামলার পলাতক পাঁচ আসামীর মধ্যে একজন আবুল বাসার পার্শবর্তী হোমনা উপজেলার চান্দেরচর এলাকায়
অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশ উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রোববার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।  গ্রেফতারকৃত পলাতক আসামী আবুল বাসার (৪৫) মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আ. হামিদের ছেলে।

জিহাদ হত্যা মামলায় মির্জাপুর গ্রামের বাকি চার আসামী পলাতক রয়েছে, তারা হলো আ. রহমানের ছেলে জাকির, আবুল বাসারের ছোট ভাই ইউসুফ ও মেজো ভাই আ. রহিম এবং আবুল খায়েরের স্ত্রী আমির জাহান বেগম।

এদিকে জিহাদ হত্যা মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করায় তার মা শাহনাজ বেগম সন্তোষ প্রকাশ করে 'আওয়ার ইসলাম ২৪ ডটকম'কে জানান, পলাতক আসামীরা বিভিন্ন ভাবে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছে। তিনি পলাতক অন্যান্য আসামীদেরও দ্রুত গ্রেফতার করার দাবি জানান। এব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে সোমবার দুপুরে কুমিল্লা জেলহাজতে প্রেরন করা হয়েছে। বাকি পলাতকদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ