সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বিনা কারণে আইসিইউতে রেখে টাকা আদায়, আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

icuআওয়ার ইসলাম: বিনা কারণে রোগীদের আইসিইউতে ভর্তি রেখে টাকা আদায়সহ নানা অভিযোগে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। -এনটিভি

আজ বুধবার দুপুরে র‍্যাব ৬-এর একটি দলের বিশেষ অভিযানের পর  ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ এই সাজা দেন। তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করতে না পারায় হাসপাতালের এমডি ডা. গাজী মিজানুর রহমানসহ পাঁচজনকে আটক করে নিয়ে গেছে র‍্যাব।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ হাসপাতালের ফ্রিজে সংরক্ষণ, অনুমতি না থাকলেও ব্ল্যাড ব্যাংক স্থাপন, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, বিনা কারণে রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে টাকা আদায় করার দায়ে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ডা. গাজী মিজানুর রহমানসহ পাঁচজনকে ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ড পাওয়া অন্যরা হলেন হাসপাতালের চিকিৎসক এ বি এম মাহবুবুল হক, সুভাষ কুমার সাহা, হারুণ অর রশিদ ও জেমস তরুণ।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে ডেল্টা ফার্মেসি মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় প্রতিষ্ঠানের মালিক নাসির উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব ৬-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম জানান, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভর্তির আগে বলা হয় তিন হাজার টাকা খরচ হবে। ভর্তির পর ভর্তি ফি তিন হাজার, সার্ভিস চার্জ তিন হাজার, আবার ডাক্তার ফি তিন হাজারসহ মোট নয় হাজার টাকা নেওয়া হয়। এ ছাড়া বিনা প্রয়োজনে আইসিইউতে রেখে রোগীদের কাছ থেকে অর্থ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন পরীক্ষার রিপোর্টে চিকিৎসকদের আগাম স্বাক্ষর নেওয়ার প্রমাণপত্র পাওয়া গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ