বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফুলপুরে আশুরা উপলক্ষে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fulpurএম এ মান্নান, ফুলপুর থেকে

ময়মনসিংহের ফুলপুরে এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসার হলরুমে বুধবার বিকেলে এক্সিলেন্ট ছাত্র সংসদের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুতাসিম বিল্লাহ রিফাতের তিলাওয়াত ও শিশু শিল্পী আব্দুল্লাহ আল মাবরুরের কণ্ঠে হামদে বারী তা‘য়ালা  পেশ করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এতে আশুরার ফজিলত গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আহাম বয়ান করেন, মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, হাফেজ মাওলানা নাজমুল হাসান, হাফেজ মাওলানা মুনিরুজ্জামান, ক্বারী হারুনুর রশিদ, মাওলানা আবুল বাশার, ভিপি মুনিরুল ইসলাম রাফি, সেক্রেটারী মিনারুল ইসলাম, হাফেজ আব্দুর রহমান, আল মুবাশ্বির, আসিফ বিল্লাহ নুমান, মুস্তাকীম বিন আব্দুল মান্নান, ইহসানুল মান্নান, ইলিয়াস বিন হাসান প্রমুখ। হাফেজ মাওলানা মুনিরুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও কারবালাসহ সকল শহীদানদের রূহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ