শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাকিস্তানে সেনা অভ্যুত্থানের আতঙ্ক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-chif-of-armyআওয়ার ইসলাম: সার্জিক্যাল স্ট্রাইককে বরাবরই অস্বীকার করেছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর দাবি খারিজ করে একাধিক প্রমাণ দেখানোরও চেষ্টা করেছে পাক প্রশাসন। কিন্তু বর্তমানে স্বদেশেই চাপের মুখে পড়ে গেল ইসলামাবাদ। দেশের মধ্যে তৈরি হয়েছে সেনা অভ্যুত্থানের আশঙ্কা। ভারতীয় সেনার কৃতিত্ব এবং তার পিছনে পাক গোয়েন্দা ব্যর্থতাই এর কারণ।

সম্প্রতি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ(পিটিআই)-এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশির বক্তব্যের একটি ভিডিও ফাঁস হয়েছে। সেখানে তার মুখে দলীয় কর্মীদের ইসলামাবাদ অচল করে দেওয়ার পরিকল্পনার কথা বলতে শোনা গেছে।  আর এই নিয়েই উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি।

এর আগে ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমেই দেশের ক্ষমতা দখল করেছিলেন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। সেই সময়েও প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ। বর্তমানেও দেশে একই পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন শাহ মেহমুদ কুরেশি। আর সেই পথেই ইসলামাবাদ দখলের পরিকল্পনা করেছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক।

তবে জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক দেশটিতে সেনা অভ্যুত্থানের মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি করেছেন। তিনি বলেন, “সেনাবাহিনীর সঙ্গে সরকারের সুসম্পর্ক রয়েছে। সামরিক বাহিনী দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে এবং আমি যতদূর জানি, দেশে সেনা অভ্যুত্থানের কোন আশঙ্কা নেই।”

সূত্র: কলকাতা২৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ