সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

‘মাদরাসাকে প্রশাসনিক নিয়ন্ত্রণমুক্ত রেখে স্বীকৃতি হলে গ্রহণযোগ্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

olama_sommelan12দিদার শফিক: বেফাক আয়োজিত ১৭ অক্টোবর ওলামা সম্মেলনে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ বলেন, আমি মনে করি আল্লামা আহমদ শফির লিখিত বক্তব্যটি এলহামি বক্তব্য। তার বক্তব্যের সাথে আমি একাত্মতা পোষণ করছি।শিক্ষানীতিমালা ২০১০ এবং শিক্ষা আইন ২০১৬ এর ইসলামি শিক্ষা সঙ্কোচন করার ধারাগুলো বাদ দিয়ে নেসাবে তালিম ও নেযামে তালিম অক্ষুন্ন রেখে কওমি মাদরাসাকে নিয়ন্ত্রণমুক্ত রেখে, মাদরাসাকে প্রশাসনিক নিয়ন্ত্রণমুক্ত রেখে ঐকমত্যের ভিত্তিতে বেফাকের অধীনে আহমদ শফির নেতৃত্বে যদি কওমি সনদের মান দেওয়া হয় তাহলে তা গ্রহণ করা যেতে পারে।

তিনি বলেন, কওমি মাদরাসা যদি সনদের স্বীকৃতি বা মান না নেয় তাহলে কওমি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে বলে যারা হুমকি দেয় তাদের আমি হুশিয়ার করে বলছি, যে সরকার রাস্তা থেকে, ফুটপাত থেকে হকারদের ওঠাতে পারে না সে সরকার কীভাবে কোটি কোটি জনতার ইমানের শক্তিতে বাংলার মাটির গভীরে প্রোথিত কওমি মাদরাসাকে ধ্বংস করবে?

মুফতি ফয়জুল্লাহ বলেন, ওলামায়ে কেরাম মহান আল্লাহ ও রাসুল স. কর্তৃক স্বীকৃত। অন্য কারো স্বীকৃতি থাকুক আর না থাকুক, আল্লাহ ও রাসুল স. এর স্বীকৃতিই মুমিন আলিমের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মহান আল্লাহ ও রাসুল স. এর স্বীকৃতির জন্যই আমাদের যাবতীয় কর্মকাণ্ড। তাই আমাদের কোন শাসকগোষ্ঠীর স্বীকৃতির প্রয়োজন নেই।

আরআর