বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হাজার নেতার ত্যাগেই আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ashrafআওয়ার ইসলাম: হাজার হাজার নেতার আত্মত্যাগেই আওয়ামী লীগ গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি।

সৈয়দ আশরাফ বলেন, ‘আজকে আওয়ামী লীগ যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। আওয়ামী লীগকে ধ্বংসের জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি। কোনোদিন যাবেও না।’

বক্তব্যের শুরুতেই সৈয়দ আশরাফ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে তিনি পঁচাত্তরে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্য এবং জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়। হাজারো শহীদের রক্ত, জাতির পিতার রক্ত, চার নেতার রক্ত, হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগে গড়া এই দল। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যে অনুভূতির সৃষ্টি হয়েছিল সেই অনুভূতির নামই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, ভাষার জন্য আন্দোলন করেছে। গণতান্ত্রিক আন্দোলন করেছে।’

এর আগে সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের পর পায়রা উড়িয়ে দলের ২০তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ