সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

কাজী ওয়ালিউল্লাহর দু’টি কিশোর কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী ওয়ালিউল্লাহ

wali-ullah

মধ্যরাতের কবিতা

মধ্যরাতে কবিতারা জোছনা হয়ে যায়
গড়িয়ে পড়ে দীঘির বুকে, জলের আয়নায়।
ফুলের ঘ্রাণে মুগ্ধ হওয়া ফড়িঙ হয়ে যায়
এলোমেলো উড়ে বেড়ায় মেঘের ধূসর গায়।

মধ্যরাতে কবিতারা বৃষ্টি হয়ে যায়
মেঘের মতন ঝড়ে পড়ে নদীর বারান্দায়।
খুব চপলা ফুল বালিকার ঘুঙুর পরে পা'য়
কবিতারা শিউলি ফুলের গন্ধ হয়ে যায়।

 

উদাস পাখি

তোমার জন্য এসেছিলাম পাখি
দুঃখগুলো সুখ-কাননে রাখি,
তুমি হঠাৎ উড়াল দিলে কই?
আকাশে যে মেঘ নামালে সই!

তোমার জন্য এনেছিলাম সব
স্বপ্ন এবং জল মাখা শৈশব
তুমি কেন আড়াল হলে পাখি?
বিষণ্ণ মন কোন ভুবনে রাখি?

তোমার জন্য গিয়েছিলাম গাঁয়ে
এক'শ ফুলের গন্ধমাখা নায়ে,
উদাস পাখি কেন হলে লীন?
বক্ষে বাজায় রাত্রি বিষাদ বীণ।

লেখক: কিশোর কবি

এফএফ